শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ।

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

দোয়ারাবাজারে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ।

সাইফুল আলম।

প্রতিনিধি:দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
১ জুলাই বুধবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রথম দফার সফল বাস্তবায়নের পর দ্বিতীয় দফায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি ও টেকসই সহায়তার লক্ষ্যে এই বিশেষ সরকারি সুবিধা আগামী মাসসহ মোট তিন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।
সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে এই বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়।
সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন,‘বর্তমান জনবান্ধব সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রয়েছে। প্রথম দফার পর আজ দ্বিতীয় দফায় এই সহায়তা দেওয়া হলো। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলার পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।
এদিকে দুর্যোগের এই কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে সরকারের পক্ষ থেকে দ্রুত দ্বিতীয় দফার সহায়তা হাতে পেয়ে সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, চলমান দ্বিতীয় দফায় সুরমা ইউনিয়নের মোট ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে এই মানবিক সহায়তা সফলভাবে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews