শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

ধলাপাড়া মা দ ক সেবনের দায়ে দুই যুবক গ্রে ফ তা র: মোবাইল কোর্টে কারাদণ্ড

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮৭ Time View

ধলাপাড়া মাদক সেবনের দায়ে দুই যুবক গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড

​আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদেরকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।​আজ রবিবার (২১ জুন) ঘাটাইল থানার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ধলাপাড়া এলাকার চৌধুরী বাড়ির পেছন থেকে তাদের গ্রেফতার করে।​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ সজিব মিয়া (২৪) এবং একই গ্রামের দুলাল সরকারের ছেলে অবিরাম সরকার (৩৮)।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ধলাপাড়া চৌধুরী বাড়ির পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করা অবস্থায় সজিব ও অবিরামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।​পরবর্তীতে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গভীরতা বিবেচনা করে আসামি মোঃ সজিব মিয়াকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপর আসামি অবিরাম সরকারকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।​ঘাটাইল থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews