শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

ধামরাই উপজেলায় বিনামূল্যে সরকারি কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ।

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

ধামরাই উপজেলায় বিনামূল্যে সরকারি কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ।

আজ ০২/০৭/২০২৬ইং
ঢাকার ধামরাইয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্হানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষিজাত বীজ, চারা ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব। তিনি বলেন,”বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব”।
নির্বাচনী অঙ্গীকার পূরণে আমরা কৃষকদের মাঝে আছি।দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিতরণকৃত এই উচ্চফলনশীল চারা ও বীজ সঠিকভাবে ব্যবহারের জন্য আমি কৃষকদের প্রতি আহবান জানাচ্ছি।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, রাসায়নিক ও জৈবসার বিতরণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নত জাতের আম,মাল্টা,সুপারি ও লেবুসহ বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ দেওয়া হয়েছে।

এদিকে সরকারের এই উদ্যোগে এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন স্হানীয় উপকারভোগী কৃষকেরা। তারা বলেন,বর্তমান বাজারে কৃষি উপকরণের যে দাম,তাতে বিনামূল্যে এই মানসম্মত বীজ ও চারা পাওয়ার তাদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্হানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা—কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews