শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

নওগাঁর সাপাহারে আমচাষিদের হয়রানির অভিযোগ, লোকসানের শঙ্কায় কৃষক

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ Time View

নওগাঁর সাপাহারে আমচাষিদের হয়রানির অভিযোগ, লোকসানের শঙ্কায় কৃষক

মোঃ রাসেদ আলীপত্নীতলা উপজেলা প্রতিনিধি

নওগাঁ, ৩০ জুন ২০২৬ (মঙ্গলবার): দেশের অন্যতম বৃহৎ আমের বাজার নওগাঁর সাপাহারে আমচাষিদের হয়রানি ও নানা ধরনের ভোগান্তির অভিযোগ উঠেছে। একদিকে আমের বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষক, অন্যদিকে বাজারে আম নিয়ে এসে ওজন এবং বিভিন্ন খাতে অতিরিক্ত আম ও অর্থ আদায়ের অভিযোগে আরও বিপাকে পড়েছেন আম চাষিরা।

ভুক্তভোগী কয়েকজন আমচাষী জানান, বাজারে আম বিক্রির সময় টোকাই, সুইপারসহ বিভিন্ন খাতে অর্থ দিতে হচ্ছে। এছাড়া ৫২ কেজি এক মণ হিসেবে ধরা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে একজন কেতা বাজারে আম দেখে কিনছেন কিন্তু আড়তে গিয়ে তাদেরকে হয় রানী মধ্যে ফেলাচ্ছেন যেমন আম ওজনকরতে গিয়ে দাগ লাগা আমগুলো বেঁচে ফেলাচ্ছেন এ বিষয় ভুক্তভোগী কৃষক জিজ্ঞাসা করলে ক্রেতা জানাই আপনার আম এই ধরনের দাগ আমরা তো জানিনা।
ভুক্তভোগী কৃষক তাদেরকে বলে আপনারা বাজারে আম দেখে কিনছেন আবার আড়তে আসে এগুলো বাছা বাচি করছেন কেন। এবিসয় ক্রেতা বিক্রেতার মধ্যে বাঘ প্রীতান্তা শুরু হয় এতে প্রতি মণে কৃষকদের আর্থিক ক্ষতি হচ্ছে অন্যদিকে নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি তাদের।

একজন ভুক্তভোগী আমচাষী বলেন, “এবার আম উৎপাদনে খরচ অনেক বেড়েছে। ডিজেল ও অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেশি হয়েছে। পাশাপাশি টানা বৃষ্টিতে অনেক আমে দাগ পড়ে গেছে। ফলে ভালো দামও পাওয়া যাচ্ছে না।”

সাধারণ আমচাষিদের দাবি, উৎপাদন খরচ বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং বাজারে বিভিন্ন অনিয়মের কারণে তারা এবার বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তারা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, সঠিক ওজনে আম কেনাবেচা এবং হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews