শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

মো. জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা-চুঙ্গির মোড় সংলগ্ন সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় প্রতিদিন শত শত পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন।
ভাঙা সড়ক দিয়ে মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশটি আরও বড় আকার ধারণ করলে সেটি স্থানীয়দের কাছে একপ্রকার ‘মরণফাঁদে’ পরিণত হয়।
এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সবুজ। তিনি নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করেন।
সংস্কারকাজ শেষে সড়কটি আগের তুলনায় অনেক বেশি চলাচল উপযোগী ও নিরাপদ হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে স্বস্তি পেয়েছেন পথচারী, মোটরসাইকেল চালক, অটোরিকশা চালকসহ স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে মেহেদী হাসান সবুজের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি মেরামত হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, সময়োপযোগী এই উদ্যোগ জনসেবার একটি ইতিবাচক দৃষ্টান্ত এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশে কমিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews