
নবগঠিত ধামরাই উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবীতে ঝাডু মিছিল ও সংবাদ সম্মেলন।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার ধামরাইয়ের নবগঠিত উপজেলা মহিলা দলের কমিটি বাতিলের দাবীতে ঝাডু মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা নবগঠিত কমিটিকে বাতিলের আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্যাগী ও দীর্ঘদিনর কর্মীদের মূল্যায়ন না করে কমিটি গঠণ করা হয়েছে। তারা বলেন,এ ধরনের কমিটি সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে ব্যাহত করবে।
এ সময় আন্দোলনকারীরা নবগঠিত কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগি নেতাদের সমম্ময়ে নতুন কমিটি গঠনের দাবী জানান।পাশাপাশি সংবাদ সম্মেলনে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
বক্তারা আরও বলেন, তাদের দাবী পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।