বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,​নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভাটি আয়োজিত হয়।
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের মোঃ সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-​মোছাঃ মুর্শিদা, উপজেলা নির্বাহী অফিসার, নিয়ামতপুর, নওগাঁ,মোঃ রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিয়ামতপুর, নওগাঁ।মোঃ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নিয়ামতপুর থানা, নওগাঁ।​সভায় সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের মোঃ আলমগীর কবির ও মোঃ জনি আহমেদ; কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল ইসলাম সেলিম; বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল মান্নান; নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আঃ আজিজ; নিয়ামতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাজাহান শাজুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
​মতবিনিময় সভায় উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং শিক্ষার সার্বিক উন্নয়ণসহ বিভিন্ন গণমুখী সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের নিকট তুলে ধরেন।​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এলাকার নানা সম্ভাবনা ও সমস্যা সরকারের দৃষ্টিতে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” নিয়ামতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।​সভা শেষে নিয়ামতপুর উপজেলার সার্বিক কল্যাণ সাধন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার অগ্রগতি ত্বরান্বিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews