
নীলফামারীতে (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারক একজন গ্রেফতার, ৭টি মোবাইল ফোন জব্দ
সুমন রায়
সৈয়দপুর উপজেলা প্রতিনিধি
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভিসা প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে এবং পলাতক সহযোগীদের ফেলে যাওয়া মোট সাতটি মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
অভিযানে মোঃ নাঈম হোসেন (১৯), পিতা- মোঃ আতিয়ার রহমান, সাং- নয়নখাল বৈদ্দপাড়া, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারীতে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া আরও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন ফোনসহ মোট সাতটি মোবাইল জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনগুলো পর্যালোচনায় ভিসা জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে তৈরি ও সম্পাদিত বিভিন্ন কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর দিয়ে নিবন্ধিত WhatsApp ও IMO অ্যাকাউন্টসহ নানা আলামত পাওয়া গেছে। এসব ব্যবহার করে চক্রটি দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২), ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা (মামলা নং-০৮, জিআর নং-১৯৪/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।।