বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

ফুলবাড়ীয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪ Time View

ফুলবাড়ীয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। এতে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ীয়া থানার অফিসার্স ইনচার্জ জ্বনাব মোঃ রাশেদুল হাসান ,উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তারা আরও বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews