শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৮ Time View

ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ফেনী ২৮শে জুন -২০২৬ইং

জেলা প্রশাসক মিজ্ মনিরা হকের উদ্বোধন; ১,১৩৮টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ফেনী জেলায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রবিবার (২৮ জুন) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফেনী জেলায় এ বছর মোট ১,১৩৮টি কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ১,১২৪টি অস্থায়ী কেন্দ্র, ৭টি স্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্রাম্যমাণ কেন্দ্র।
এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে জেলার ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবী সদস্য, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে প্রায় ২,৩০০ থেকে ২,৩৫০ জন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা ও শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় ফেনী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews