শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বগুড়ার শিবগঞ্জে ভুয়া দলিল ও মামলার ভয় দেখিয়ে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭১ Time View

বগুড়ার শিবগঞ্জে ভুয়া দলিল ও মামলার ভয় দেখিয়ে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ: সংবাদ সম্মেলন

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি:

​বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের নিজ বসতভিটা রক্ষায় এবং স্থানীয় প্রভাবশালী সিদ্দিক মাস্টারের বিরুদ্ধে ভুয়া খতিয়ান ও দলিল তৈরির মাধ্যমে অবৈধ দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন।

​বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চন্ডিহারা গ্রামে নিজের বসতবাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হেলাল উদ্দিন। তিনি চন্ডিহারা গ্রামের মৃত সোহরাব আলীর পুত্র।

​সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন অভিযোগ করেন, “চন্ডিহারা মৌজার জে এল নং ২৪২, সাবেক ১২ নং ও হাল ৩০ নং দাগের মোট ২২০.২৭ শতাংশ জমিতে আমি পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু এলাকার প্রভাবশালী সিদ্দিক মাস্টার দীর্ঘদিন ধরে উক্ত জমিটি নিজের দাবি করে আমাকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।”

​হেলাল উদ্দিন আরও বলেন, “সিদ্দিক মাস্টার জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে ভুয়া খারিজ ও দলিল তৈরি করেছেন। এখন সেই ভুয়া কাগজপত্রের দোহাই দিয়ে তিনি আমার বসতবাড়ি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। শুধু তাই নয়, নিজের অন্যায় অপকর্ম আড়াল করতে এবং আমাকে এলাকা ছাড়া করতে তিনি আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।”

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হেলাল উদ্দিন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার পৈত্রিক ও দীর্ঘদিনের ভোগদখলীয় ভিটায় শান্তিতে বসবাস করতে চাই। সিদ্দিক মাস্টারের হাত থেকে আমার বসতবাড়ি ও পরিবারকে রক্ষায় আমি স্থানীয় প্রশাসনসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।”

​এ সময় ভুক্তভোগী হেলাল উদ্দিনের পরিবার ও এলাকাবাসীর অনেকে উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্ত সিদ্দিক মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews