শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া চেম্বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

বগুড়া চেম্বার নির্বাচনে অনিয়মের অভিযোগ, নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

শুক্রবার (৩ জুলাই) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদপ্রার্থী মো. সেলিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নির্বাচন পরিচালনা কমিটি শুরু থেকেই একটি নির্দিষ্ট প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। অভিযোগে বলা হয়, ওই প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ এবং ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করা হলেও এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে অভিযোগ দিয়েও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ভোটার আইডি কার্ড বিতরণেও গুরুতর অনিয়ম হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটারদের নিজ উপস্থিতিতে আইডি কার্ড সংগ্রহ করার কথা থাকলেও একটি প্যানেলের প্রতিনিধিরা দুই ব্যক্তির স্বাক্ষরে প্রায় ৬০০ ভোটার আইডি কার্ড উত্তোলন করেছেন। এছাড়া মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ভোটারদের ওই প্যানেলের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করার আহ্বান জানানো হচ্ছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নির্বাচন পরিচালনা কমিটির নজরে আনা হলে প্রথমে তা অস্বীকার করা হয়। পরে রেজিস্টার যাচাই করে সংশ্লিষ্ট প্যানেলের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির স্বাক্ষরে কার্ড উত্তোলনের তথ্য পাওয়া যায় বলে দাবি করেন বক্তারা। এ বিষয়ে জানতে চাইলে চেম্বারের অফিস সেক্রেটারি মাসুদ রানা অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দাবি করেন, বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি বা অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews