বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী

বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে ৩ মাস স্থগিত: বান্দরবানে এনজিওদের সঙ্গে বিশেষ সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে ৩ মাস স্থগিত: বান্দরবানে এনজিওদের সঙ্গে বিশেষ সভা

সাদ্দাম হোসেন সাইফ : লামা(বান্দরবান)  দৈণিক প্রভাতি বাংলাদেশ

২৩ জুলাই ২০২৬ ইংরেজি (বুধবার)

বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায়ে ৩ মাসের স্থগিতাদেশ কার্যকর এবং বন্যা-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভায় উপস্থিত ছিলেন চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা পরিষদের সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

সভায় চেয়ারম্যান বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারে।

চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাসের স্থগিতাদেশ যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় এনজিও প্রতিনিধিরা ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সাংবাদিকরাও ত্রাণ বিতরণে স্বচ্ছতা, সমন্বয় এবং ক্ষতিগ্রস্তদের কার্যকর সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাসের স্থগিতাদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ মানবিক উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews