শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাইদ কে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা।

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১০ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাইদ কে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা।

মোঃ নুরে আলম, জেলা প্রতিনিধি বরিশাল।

জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদ, বরিশাল বিভাগের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোঃ আশিক সাইদ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানা, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাহফুজ ইসলাম সবুজ।
আরও ছিলেন সহ-সভাপতি জাতীয় সংবাদ সংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী ওয়াহিদ মুরাদ, তালাশ বিডি অনলাইন নিউজের বরিশাল সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম, এবং দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হাফেজ মোঃ জাকারিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতারা বরিশালের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক-সন্ত্রাস নির্মূলে পুলিশ কমিশনারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পুলিশ কমিশনার ডিআইজি মোঃ আশিক সাইদ শুভেচ্ছা গ্রহণ করে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং বরিশালকে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে মিডিয়ার সহযোগিতা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews