মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বাসাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৯ Time View

বাসাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা পষিদের হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র সাড়ে তিন মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়নে কাজ শুরু করেছে। হাসিনা সরকারের লুটপাটে ধ্বংসপ্রাপ্ত ও শূন্য অর্থনীতির সংকট কাটিয়ে বর্তমান সরকার সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে লক্ষ কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মতো জনবান্ধব প্রকল্পগুলোর পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, যা শীঘ্রই বাসাইল-সখীপুরেও চালু হবে।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারিয়া জান্নাতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকী, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর প্রমুখ।

এ সময় বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ দপ্তরের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ (৫ কেজি), ডিএপি সার (১০ কেজি) ও এমওপি সার (১০ কেজি) প্রদান করা হয়েছে। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৭০ জন কৃষক ও ৪৯টি প্রতিষ্ঠানের মাঝে মোট ১ হাজার ৩৬৫টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews