
বিদ্যুতের দাম বাড়ানোর পর প্রচুরপরিমাণে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবনে ধামরাই
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার বিভিন্ন এলাকায় গুড়ে যা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার পরও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হওয়ায় ঢাকার আশেপাশে প্রতিটি উপজেলা থানা ও বিভিন্ন এলাকায় জনজীবনে নেমে এসেছে চরম থেকে চরম ভোগান্তি।
শহর থেকে গ্রামগুলোতে সবখানেই দিন—রাত প্রতি ঘন্টায় পাল্লা দিয়ে বিদ্যুতের অতিষ্ট হয়ে পড়েছে খেটে খাওয়ার সাধারণ মানুষ। গরীব অসহায় লোকগুলো পারে না চার্জে ফ্যান ক্রয়করার মত, কে শুনবে কার বানী।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, ফলে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ বেড়ে গেছে। কিন্তু এই মূল্যবৃদ্ধির পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে। আরও বিভিন্ন এলাকার সুত্রে জানা যায়,ঢাকার ধামরাই উপজেলা বিভিন্ন এলাকায় দিনেও রাতে অসংখ্য বার নিয়মিত লোডশেডিং চলছে।বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে লোডশেডিং। পূর্বের তথ্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে প্রায় এক-তৃতীয়াংশ ঘাটতি দেখা গেছে,ফলে সব এলাকাতেই ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।
এদিকে জ্বালানি সংকটেও উৎপাদন ঘাটতিকে লোডশেডিং বৃদ্ধির অন্যতম কারন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ও জ্বালানির সীমাবদ্ধতার কারণে অনেক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না,যার ফলে প্রভাব পড়ছে সারাদেশের মতো ঢাকা জেলা ও ঢাকা জেলার আশপাশের সব গ্রামগঞ্জে। ভুক্তভোগীরা বলেন, দিনে গরমের সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। শিক্ষার্থীদের লেখা—পড়া ব্যাঘাত ঘটছে,ব্যবসা-বাণিজ্যও পড়ছে নিতিবাচক প্রভাব। ক্ষুদ্র ব্যবসায়ীদের বলছেন, বারবার লোডশেডিং হওয়ায় উৎপাদন ও আয়-ব্যয় দুটোই কমে গেছে।
বর্তমান অবস্থায় কৃষি খাতেও এর প্রভাব পড়ছে। এছাড়াও রাতের বেলায় লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা নিয়েও জনমনে উদ্বেগ বাড়ছে।
এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন বিভিন্ন এলাকাবাসী। তারা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে সেবার মানও নিশ্চিত করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ বৃদ্ধি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে বাস্তবে এর সুফল পেতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাম বাড়লেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় ঢাকা জেলা ও ঢাকার আশপাশের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দ্রুত সমাধান না এলে এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। তাই জনসাধারণের দাবি করেছেন, বাংলাদেশ সরকারের প্রতি।