শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

ভবানীপুরে ত্রিমুখী দ্বন্দ্বে ভাঙা রাস্তা সংস্কার অনিশ্চিত—চরম ভোগান্তিতে জনসাধারণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮০ Time View

ভবানীপুরে ত্রিমুখী দ্বন্দ্বে ভাঙা রাস্তা সংস্কার অনিশ্চিত—চরম ভোগান্তিতে জনসাধারণ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রিমুখী দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তা সংস্কার হচ্ছে না। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা সংস্কার নিয়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, মেম্বার ও সচিবের মাঝে মতবিরোধ সৃষ্টি হয়েছে। পবিত্র ঈদুল আজহার পূর্বে জনসাধারণ চলাচলের ভোগান্তি কমাতে স্থানীয় সরকারের অধীনে এই ইউনিয়নের তিনটি পাকা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় । বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিব নিশ্চিত হওয়ার পর প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন নিয়ে বিরোধ তৈরি হয়। আর‌ এ দ্বন্দ্বের জেরে উপজেলার প্রায় সব গুলো ইউনিয়নের পাকা রাস্তা মেরামত করা হলেও ১৩ নং ভবানীপুর ইউনিয়নে‌ প্রস্তাবে অনুমোদিত তিনটি রাস্তার মধ্যে কোনটারি মেরামতের কাজ ধরা হয়নি।আর এভাবেই থমকে আছে ইউনিয়নের উন্নয়ন কাজ। গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক গুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এর আগেও ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে মানুষের চরম দুর্ভোগের খবর প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাস্তার খানাখন্দ ও কাদার কারণে ভ্যান, অটোরিকশা ও পণ্যবাহী যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই রাস্তা অচল হয়ে পড়ছে । শিক্ষার্থীদের কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে।

কৃষিপণ্য বাজারে নিতে সমস্যায় পড়ছেন কৃষকরা
রোগী পরিবহন প্রায় অসম্ভব হয়ে পড়েছে
বর্ষা মৌসুমে রাস্তা সম্পূর্ণ অচল হয়ে যায়

এলাকাবাসী দ্রুত দ্বন্দ্ব নিরসন করে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, “উন্নয়নের নামে বরাদ্দ থাকলেও বাস্তবে কাজ হচ্ছে না—এতে জনগণের দুর্ভোগ বাড়ছে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে। দ্বন্দ্ব নিরসন না হলে দ্রুত কোনো সমাধান আসবে না বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews