শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাখতে মা দ ক কে না বলি

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ Time View

ভবিষ্যৎ প্রজন্ম ভালো রাখতে মাদককে না বলি

এম এ মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর, (নওগাঁ)

বর্তমানে মাদক দেশের মধ্যে একটি চরম আতঙ্ক ও উদ্বেগের নাম হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে গ্রাস করে নেওয়া এই মরণনেশা এখন সমাজ ও রাষ্ট্রের জন্য এক বড় চ্যালেঞ্জ।
​মাদকের এই ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দরকারপাড়া গ্রামের বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রুহুল আমিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
​”বর্তমানে মাদক যেভাবে মহামারী আকার ধারণ করেছে, তাতে আমাদের বর্তমান সমাজব্যবস্থা একবারে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছাতে বাধ্য। আজ আমাদের ভবিষ্যৎ—ছোট ছোট ছেলেরা পড়াশোনা বাদ দিয়ে মাদকের নীল নেশায় আসক্ত হয়ে পড়ছে। যা কোনোভাবেই কাম্য নয়।”
​তিনি আরও উল্লেখ করেন, মাদকের এই করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা কেবল কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক জাগরণ ও সম্মিলিত প্রতিরোধ। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​সবশেষে তিনি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের প্রতি একটি শক্তিশালী বার্তা দিয়ে বলেন, “আসুন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আর একটিই স্লোগান হোক—মাদককে না বলি।”
​ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, সুন্দর এবং মাদকমুক্ত সমাজ উপহার দিতে এখনই সময় নিয়ামতপুরসহ দেশবাসীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews