শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

ভিসা আছে,ম্যানপাওয়ার নেই:স্বপ্নভঙ্গের নীরব ট্র্যাজেডি

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১১ Time View

ভিসা আছে,ম্যানপাওয়ার নেই:স্বপ্নভঙ্গের নীরব ট্র্যাজেডি

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

“বৈধ ভিসা হাতে পেয়েও ম্যানপাওয়ার বা জনশক্তি ছাড়পত্রের জটিলতায় বিদেশে কর্মস্থলে যোগ দিতে পারছেন না হাজারো বাংলাদেশি। এতে যেমন ভেঙ্গে যাচ্ছে অসংখ্য পরিবারের স্বপ্ন, এমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বৈদেশিক কর্মসংস্থান, রেমিট্যান্স প্রবাহ এবং সামগ্রিক অর্থনীতির সম্ভাবনা।

অনেক সংগ্রাম, ঋণ, জমিজমা বিক্রি কিংবা মায়ের শেষ সম্বলটূকু বন্ধক রাখার পর যখন একটি পাসপোর্টে কাঙ্খিত ভিসার সিল পড়ে, তখন মনে হয় জীবনের দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গের শেষে অবশেষে আলোর দেখা মিলেছে। পরিবারে ফিরে আসে স্বস্তির নিঃশ্বাস, বাবা-মায়ের চোখে জেগে উঠে নতুন স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই আজ হাজারো তরুণের কাছে মরীচিকায় পরিণত হচ্ছে। কারণ, ভিসা পাওয়ার পরও মিলছে না ম্যানপাওয়ার বা জনশক্তি ছাড়পত্র। ফলে বৈধ ভিসা হাতে নিয়েও সময়মতো বিদেশে কর্মস্থলে যোগ দিতে পারছেন না অসংখ্য তরুণ: প্রতিদিন দীর্ঘ হচ্ছে তাদের অনিশ্চয়তার অপেক্ষা।

বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। অথচ এই খাতের মূল চালিকাশক্তি —বিদেশগামী কর্মীরাই আজ প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং নানা প্রতিবন্ধকতার শিকার। ভিসা হাতে নিয়েও তারা নির্ধারিত সময়ে বিদেশে যেতে পারছেন না। দিন গড়াচ্ছে, ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, আর এর সঙ্গে সঙ্গে নিঃস্ব হয়ে পড়ছে একের পর এক পরিবার।

বর্তমান বাস্তবতা যেন এক নির্মম সামাজিক চলচ্চিত্রের জীবন্ত চিত্রনাট্য। সেখানে নায়ক দেশের স্বপ্নবাজ তরুণেরা, আর প্রতিপক্ষ অনিশ্চয়তা, দীর্ঘসূত্রিতা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া। পরিবারকে দারিদ্র থেকে মুক্ত করতে, নিজের ভাগ্য বদলাতে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে বিদেশে যেতে চাওয়া এই তরুণদের স্বপ্ন আজ বাস্তবতার কঠিন দেয়ালে আটকে আছে।

আজ দেশের বহু তরুণ বৈধ ভিসা হাতে নিয়ে ও একটি প্রয়োজনীয় ছাড়পত্রের আশায় এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ সময় কারো জন্য অপেক্ষা করে না। ভিসার মেয়াদ যত কমতে থাকে, ততই বাড়তে থাকে উদ্বেগ, হতাশা এবং ঋণের বোঝা। অনেকেই উচ্চ সুদে ঋণ নিয়েছেন, কেউ বিক্রি করেছেন জমি জমা, কেউ বন্ধক রেখেছেন পরিবারের শেষ সম্বল। একটি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া কেবল একটি কাগজের মূল্য হারানো নয়: অনেক সময় সেটিই একটি পরিবারের বহু বছরের সঞ্চয়, ত্যাগ,আশা এবং ভবিষ্যৎ একসঙ্গে হারিয়ে যাওয়ার নাম।

এই সংকটের প্রভাব শুধু ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়: এর প্রভাব জাতীয় অর্থনীতিতেও গভীরভাবে প্রতিফলিত হয়। দেশ যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তখন কর্মী রপ্তানির গতি মন্থর হয়ে পড়া নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। যে খাতটি অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই খাত যদি অপ্রয়োজনীয় জটিলতায় আটকে থাকে, তবে তার ক্ষতি বহণ করতে হয় পুরো দেশকেই।

স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে-যদি একজন কর্মীর ভিসা বৈধ হয় এবং গন্তব্য দেশের প্রয়োজনীয় শর্ত পূরণ করা থাকে, তবে তার বিদেশ বিদেশ যাত্রা কেন প্রশাসনিক জটিলতার কারণে বিলম্বিত হবে? কেন হাজারো তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে থাকবে? এই প্রশ্নগুলোর স্বচ্ছ, দ্রুত এবং বিশ্বাসযোগ্য উত্তর পাওয়ার অধিকার দেশের সাধারণ মানুষের রয়েছে।

রাষ্ট্রের দায়িত্ব শুধু নীতিমালা প্রণয়ন করা নয়: সেই নীতিমালার সুফল জানা সাধারণ মানুষ সহজে ভোগ করতে পারেন, তা নিশ্চিত করা ও রাষ্ট্রের দায়িত্ব। বিদেশগামী কর্মীদের জন্য স্বচ্ছ, দ্রুত, জবাবদিহিতা মূলক ও সময়োপযোগী ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। অপ্রয়োজনীয় বিলম্ব, অনিয়ম ও জটিলতা দূর করে বিদেশ যাত্রার প্রক্রিয়া করা গেলে উপকৃত হবেন কর্ম প্রত্যাশীরা, তাদের পরিবার, সামাজ, রাষ্ট্র এবং জাতীয় অর্থনীতি।

তরুণদের স্বপ্ন কেবল একটি পরিবারের সম্পদ নয়: এটি রাষ্ট্রের ও মূল্যবান সম্পদ। সেই স্বপ্ন যদি বারবার ভেঙ্গে যায়, তবে ক্ষতিগ্রস্ত হয় শুধু একজন ব্যক্তি নয়: ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানের ভবিষ্যৎ এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা। তাই এখনই প্রয়োজন কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক উদ্যোগ।

আজ দেশের হাজারো তরুণ অপেক্ষায় আছেন—কেবল একটি ম্যানপাওয়ার ছাড়পত্রের জন্য নয়, তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষা ও স্বপ্নভঙ্গের এই বেদনা অনেকের মধ্যে হতাশা, মানসিক চাপ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করেছে, যা কোন সমাজের জন্যই শুভ লক্ষণ নয়। এখন প্রশ্ন একটাই—রাষ্ট্র কি তাদের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে সম্ভাবনার নতুন দোয়ার খুলে দেবে, নাকি এই নিরব ট্র্যাজেডির দর্শক হয়েই থাকবে? সেই উত্তর জানতে চায় পুরো দেশ। কারণ, একটি ভিসার মেয়াদ শেষ হওয়া অনেক সময় শুধু একটি কাগজের মেয়াদ শেষ হওয়া নয়: সেটি একটি পরিবারের বহু বছরের ত্যাগ, স্বপ্ন ও ভবিষ্যতের উপর নেমে আসা এক নীরব সমাপ্তির নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews