শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০৬ Time View

ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:ইমন রহমান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ভোলায় সিভিল সার্জনের আয়োজনে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভোলা সিভিল সার্জন কনফারেন্স রুমে “প্রেস কনফারেন্স” অনুষ্ঠিত হয়।
প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধসহ শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোলায় এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ১শ ৩৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে মাঠ পর্যায়ে সেবাদান করবেন  স্বাস্থ্য সহকারী ২৭১ জন, পরিবার পরিকল্পনা কর্মী ১২৭ জন, সি এইচ সিপি ২২১ জন এবং সেচ্ছাসেবক থাকবে ২২১৬ জন।
জেলার ৭টি উপজেলার ৬৭ ইউনিয়নের ২২৮ ওয়ার্ডসহ দুর্গম অঞ্চলেও এই ক্যাম্পেইন কার্যক্রম চালানো হবে। এবং যাঁরা বাদ পড়বে তাদেরকে নিয়মিত ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে) ৬ টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হব। ভোলা জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন।
ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে আছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। সিভিল সার্জন জানান, এবারের ক্যাম্পেইনে ২ লাখ ৯৩ হাজার ৫’শ শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে) ৩৪ হাজার ৫’শ জন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে) ২ লাখ ৫৯ হাজার জন।
এ বিষয়ে ভোলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা.মো. মনিরুজ্জামান খান বলেন, ২৮ জুন ভোলায় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১৬’শ ৮৯ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলো ইপিআইয়ের নিয়মিত কেন্দ্র।
ভিটামিন এ ক্যাপসুল ইতোমধ্যে হাতে এসে পৌঁছেছে বলে জানান । তিনি বলেন, ‘ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা কাছাকাছি কেন্দ্রগুলোয় গিয়ে তাঁদের সন্তানদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করবেন।
জেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা (নিজেদের টিমের মাধ্যমে) স্থানীয় পর্যায়ে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করবেন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দিন পরিবারে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে অভিভাবকদের আহ্বান জানান সংশ্লিষ্টরা।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রচারপত্রে বলা হয়েছে, ভিটামিন এ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ভিটামিন এ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না; বরং তা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। দীর্ঘমেয়াদি ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয়। শিশুর মৃত্যুঝুঁকি কমায়।
শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা দূর করতে বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। তখন এটি ‘জাতীয় রাতকানা রোগপ্রতিরোধ কার্যক্রম’ নামে পরিচিত ছিল।
১৯৯৫ সালে কার্যক্রমটি আরও শক্তিশালী করতে জাতীয় টিকাদান দিবসের সঙ্গে ভিটামিন এ কর্মসূচি যুক্ত করা হয়। ২০০৩ সাল থেকে এর নাম দেওয়া হয় ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’। ২০১১ সালে এটি স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কার্যক্রমের আওতাভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews