শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মতিগঞ্জে সড়ক অবরোধ ও মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৮ Time View

মতিগঞ্জে সড়ক অবরোধ ও মানববন্ধন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ, দ্রুত ডাম্পিং কার্যক্রম বন্ধের দাবি

ফেনীর সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় জনগণের উদ্যোগে মতিগঞ্জ এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মতিগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে পৌরসভার বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, ময়লার স্তূপ থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্যের কারণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বর্জ্য ছড়িয়ে পড়ে আশপাশের খাল-বিল ও জলাশয়ের পানি দূষিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “মতিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অথচ জনস্বার্থ উপেক্ষা করে বাসস্ট্যান্ডের পাশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি এলাকার সৌন্দর্যও নষ্ট হচ্ছে। আমরা অবিলম্বে এই স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ময়লা-আবর্জনা অপসারণ এবং স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও সোনাগাজী পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং মতিগঞ্জ এলাকার পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews