শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জিএস মামুন পাটোয়ারী

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪০ Time View

মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জিএস মামুন পাটোয়ারী

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

৩০শে জুন ২০২৬ইং সোনাগাজী ফেনী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটি; শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা

ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সোনাগাজী সরকারি কলেজের সাবেক জিএস ও ফেনী জেলা যুবদলের সাবেক সহসভাপতি মামুন পাটোয়ারী। একই সঙ্গে কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সামসুন নাহার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নবগঠিত পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনগাজীবাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাদাত হোসেন।
নির্বাচনি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুন পাটোয়ারীকে সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। পরে কমিটির অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয়।
নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা হলেন— বিদ্যুৎসাহী সদস্য আলা উদ্দিন, দাতা সদস্য হুসায়ূন কবীর জাহেদ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আরেফা আক্তার, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, রাবেয়া তাবাচ্ছুম রিতু ও ফারজানা আক্তার বেবী, জনপ্রতিনিধি রফিকুল ইসলাম স্বপন, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আবু ইউসুফ এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা নুর হাদী মিস্টার, সাইফুল ইসলাম সেন্টু, তপু ভূঞা, নুর নবী চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নবনির্বাচিত সভাপতি মামুন পাটোয়ারী দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত পরিচালনা কমিটির নেতৃত্বে মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews