শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মা দ ক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান: ১নং চিথলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৮ Time View

মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান: ১নং চিথলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

(আঃ রহমান : স্টাফ রিপোর্টার )

১৯/০৬/২০২৬ইং শনিবার বিকেল ৪ টায় ১ নং চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ মেম্বারের সভাপতিত্বে সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সভাপতি হাজী আশরাফুজ্জামান (শাহীন), মিরপুর থানা বিএনপির সেক্রেটারি হাজী খন্দকার টিপু সুলতান,মিরপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব,রহমত আলী (রব্বান) মিরপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং মিরপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক (বাবু)।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদকাসক্তি তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহিল বাকী। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভার শেষে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ১নং চিথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews