শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রক্তাক্ত ৬ জুলাই স্মরণে সেনবাগে বিএনপির আলোচনা সভা

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

রক্তাক্ত ৬ জুলাই স্মরণে সেনবাগে বিএনপির আলোচনা সভা

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

২০১১ সালের ৬ জুলাই ঢাকায় তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের ওপর সংঘটিত হামলার ঘটনাকে স্মরণ করে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৬ জুলাই ২০১১ সালের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত অধ্যায়। তাঁদের দাবি, সে সময়ের হামলার ঘটনায় ন্যায়বিচার এখনো নিশ্চিত হয়নি। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সভায় জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন (বাহার) চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরনবী বাচ্চু, সদস্য সচিব মোঃ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য ব্যাবসায়ী বাহার উল্ল্যাহ, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব গোলাম মোস্তফা , যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিনসহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে বলে তাঁরা মত প্রকাশ করেন।

সভা শেষে দেশের শান্তি, গণতন্ত্র, আইনের শাসন এবং জয়নুল আবদিন ফারুকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews