শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ শিক্ষার্থী

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৪ Time View

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ শিক্ষার্থী

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।

সারা দেশের মতো রাজশাহীতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী, অভিভাবক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৫৭৮ জন বেড়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আটটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশগ্রহণ করছে। এসব জেলার ৭৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য ২০৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রশাসনিক তদারকি, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা, উত্তরপত্র সংরক্ষণ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা পরিচালনা আরও সহজ ও কার্যকর হয়েছে।
বোর্ডের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বছরের ব্যবধানে ওঠানামা করেছে। ২০২৫ সালে পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন, ২০২৪ সালে ছিল ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন, ২০২৩ সালে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন এবং ২০২২ সালে ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী।
পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের গঠিত ২৪টি ভিজিল্যান্স টিম পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রম তদারকি করছে।
প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করে স্বাভাবিক পরিবেশে পরীক্ষায় অংশ নেন। অভিভাবকরাও কেন্দ্রের বাইরে অবস্থান করে শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতেও একইভাবে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সব পরীক্ষা সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews