শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁ জা সহ মা দ ক কারবারি গ্রে প্তা র

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৭ Time View

রাজশাহীতে র‍্যাবের বিশেষ অভিযানে ১৮ কেজি গাঁ জা সহ মা দ ক কারবারি গ্রে প্তা র

অপু দাস, রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালচিকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা থানার কালচিকা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় বাড়িটি তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মাজদার আলী (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কালচিকা (বালানগর) এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। পরে জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়।
র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews