শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

রৌমারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছে পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯৫ Time View

রৌমারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করছে পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ার চর এলাকার যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক সচেতনতা এবং মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাব।
২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সামাজিক ও ক্রীড়া সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৬৩ জন। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ক্লাবের উদ্যোগে নিয়মিত ফুটবল ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বিভিন্ন সচেতনতামূলক সভা, আলোচনা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ক্লাবের সদস্যরা বিভিন্ন সময়ে প্রচারণা চালিয়ে আসছেন।
ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আখতার হোসেন। উপদেষ্টা পরিষদে আরও রয়েছেন আঃ গনি, বাদশা মিয়া এবং আঃ রাজ্জাক।
ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাহের আলী, সহ-সভাপতি আতিকুর রহমান বাবুল, সম্পাদক শামসুল আলম সোহান, সহ-সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ-অর্থ সম্পাদক আলমাস হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ আলী, সহ-প্রচার সম্পাদক তাহের আলী এবং ক্রীড়া সম্পাদক মোঃ রনি আহমেদ।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকাসক্তি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি আদর্শ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
তারা আরও বলেন, শুধু খেলাধুলার মধ্যেই ক্লাবের কার্যক্রম সীমাবদ্ধ নয়; ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও যুবসমাজের কল্যাণে ক্লাবটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, পূর্ব কাউয়ার চর একতা স্পোর্টিং ক্লাবের মতো সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো সক্রিয় থাকলে যুবসমাজ ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে। এর ফলে মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রবণতা কমে এসে একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews