শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রৌমারীতে ১৫০ পিস ভারতীয় ই য়া বা, ম দ ও গাঁ জা সহ মা দ ক কারবারি আ ট ক

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৪০ Time View

রৌমারীতে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, মদ ও গাঁজাসহ মাদক কারবারি আটক
শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামে বিশেষ অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ ও ৪০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসারস চয়েস মদ এবং ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন, রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাফিজুর রহমান দুখু (৩৮)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই।” এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews