শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হাজার টাকায় বিক্রি

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৬ Time View

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হাজার টাকায় বিক্রি

বিশেষ প্রতিনিধি :ইমন রহমান

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’।
মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়ৎদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালকুদার।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকার কোবখালী মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরে আলম মাঝি ৮ জন মাঝিমাল্লাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। মাছ ধরার একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির এই ইলিশটি। পরে মাছটি ঘাটে নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার আগ্রহ তৈরি হয়।
নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ আড়তদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালুকদার। তিনি জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া গেলে কয়েক হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সফলভাবে অভিযান পরিচালনার ফলে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি বেড়েছে। জেলেরা যদি নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রম আরও আন্তরিকভাবে মেনে চলেন, তাহলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও আকার দুটোই আরও বৃদ্ধি পাবে।”

স্থানীয়দের মতে, মৌসুমের শুরুতেই এত বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews