শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আধা কিলোমিটার পাইপ লাইন ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

লৌহজংয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আধা কিলোমিটার পাইপ লাইন ধ্বংস

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বালুর গদি স্থাপনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার পাইপলাইন জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিমুলিয়া বাজার সংলগ্ন খড়িয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:এরফানুর রহমান।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে লৌহজং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও গদি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল।এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু ব্যবসায়ীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।তবে ঘটনাস্থলে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার অবৈধ পাইপলাইন জব্দ করে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়,যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:এরফানুর রহমান বলেন,নদী ও ফসলি জমির ক্ষতি করে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না।পরিবেশ রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
তিনি আরও বলেন,অবৈধ ড্রেজার,বালুর গদি এবং পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews