শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

লৌহজংয়ে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ Time View

লৌহজংয়ে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক ও ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এর ৩৯তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করেছেন তাঁর ভক্তরা।বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলদিয়া বাজারে বন্ধু মহলের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।অনুষ্ঠানে মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ার,অসাধারণ সাফল্য এবং বিশ্ব ফুটবলে তাঁর অবদানের কথা স্মরণ করেন ভক্তরা।তাঁরা বলেন,মেসি শুধু একজন ফুটবলার নন,তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার নাম।

আয়োজকরা জানান,বিশ্ব ফুটবলে মেসির অনন্য অবদান ও অসাধারণ অর্জনের প্রতি শ্রদ্ধা জানাতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রিয় তারকার জন্মদিন ও বিশেষ অর্জনগুলো স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে।পরে উপস্থিত সমর্থকরা কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং মেসির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ সময় তারা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেন এবং প্রিয় তারকার বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম শুভ আহমেদ,আতাউর রহমান খান,রফিকুল ইসলাম,সেলিম খন্দকার,আখতার হোসেন,শামীম ফকির,সুমন বেপারী,মধু দেওয়ান,মাহবুব মুক্তার,শেখ জামাল,রুবেল নূরী,আউয়াল শেখ ও গিয়াসউদ্দিন উকিলসহ স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন,ফুটবলের প্রতি ভালোবাসা এবং মেসির প্রতি শ্রদ্ধা থেকেই তারা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকেন। জন্মদিনের এ আয়োজন লৌহজংয়ের ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews