শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লৌহজংয়ে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

লৌহজংয়ে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা এবং কেক বিতরণ করা হয়েছে।পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ্যবা গ্রুপ ও ডাচ ডেইরি লিমিটেডের যৌথ উদ্যোগে এবং সমাজসেবক জিল্লুর রহমান রিপন মৃধার অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির আওতায় মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মৌছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।

প্রথমে মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারা ও কেক বিতরণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিলুর রহমান আইডিয়াল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এস এম নাসির উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন মো:সিরাজ,ডাচ ডেইরি লিমিটেডের অ্যাকাউন্ট ম্যানেজার প্রদীপ দাস,গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ,সুপারভাইজার সাইফুল ইসলাম,সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টু,মৌছামান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আজম খান এবং প্রধান শিক্ষিকা ফারহানা ইসলাম।

পরে মৌছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান শিক্ষক সুবীর চন্দ্র দাস উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন।সবশেষে সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুকুটিয়া বাজার আউটলেটের ইনচার্জ আশরাফুল আমিন এবং প্রধান শিক্ষিকা আফিয়া ফাহমিদা মুকুল অংশ নেন।
বক্তারা বলেন,একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না,ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অমূল্য সম্পদ হিসেবে কাজ করে।তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা গ্রহণ করে সেগুলোর যথাযথ পরিচর্যার অঙ্গীকার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews