শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

লৌহজংয়ে মিনিভার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল সাতঘড়িয়া স্পোর্টনিক অ্যাসোসিয়েশন

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

লৌহজংয়ে মিনিভার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল সাতঘড়িয়া স্পোর্টনিক অ্যাসোসিয়েশন

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল ইউনিয়নে অনুষ্ঠিত মিনিভার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুমারভোগ লাল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতঘড়িয়া স্পটনিক অ্যাসোসিয়েশন।উত্তর মেদিনীমণ্ডল প্যারাডাইস ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

ফাইনালে সাতঘড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন ও কুমারভোগ লাল একাদশ মুখোমুখি হয়।নির্ধারিত ৫০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় সাতঘড়িয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন একমাত্র গোলটি করে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় কুমারভোগ লাল একাদশ।খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি ওয়ালটন ফ্রিজ এবং রানার্সআপ দলের হাতে একটি টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা।এ সময় খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করে বক্তারা বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্যারাডাইস ক্লাবের সভাপতি মো:মিজানুর রহমান খান (ইরান)-এর সভাপতিত্বে এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো:আসাদুজ্জামান (আসাদ)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.শুভ আহমেদ,ওমর ফারুক অবাক,আব্দুস সালাম মোল্লা,বিশিষ্ট সমাজসেবক মো:আব্দুল লতিফ খান, প্যারাডাইস ক্লাবের সাবেক সভাপতি মো:শহীদউদ্দিন খান,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা,হাজী মো:বাদল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান,ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews