মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি :বিদায়ী সংবর্ধনায় সিক্ত কাজী ছহল আহমেদ (দিলু) আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অচল আল্ট্রাসাউন্ড* শিরোনাম: মহাকবি মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে শ্রদ্ধাঞ্জলি* টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার, শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কালিয়াকৈরে রাস্তার পাশের আশ্রয়ে ছোট ভাই চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার। দখলীয় জমিকে বেদখল’ দেখিয়ে প্রতিবেদনের অভিযোগ, রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি রাজশাহীর চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পি স্ত ল, গু লি ও ম্যাগাজিন উ দ্ধা র; জড়িতদের খুঁজছে র‍্যাব-৫

শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১ Time View

শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের

 

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির দীর্ঘদিনের কাঁচা রাস্তা অবশেষে পাকাকরণের আওতায় এসেছে। নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রায় এক শতাব্দী ধরে দুর্ভোগে থাকা শতাধিক পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে চলেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটির ১৯৭ মিটার রাস্তার পাকাকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে এলাকার প্রায় ১০০টি পরিবার কাঁচা ও কাদামাটির এই রাস্তা ব্যবহার করে আসছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের আশা, নির্মাণকাজ সম্পন্ন হলে এই ভোগান্তির স্থায়ী অবসান ঘটবে।

স্থানীয় বাসিন্দা মো. কমরু মিয়া বলেন, “এই রাস্তাটি পাকা হওয়ায় আমরা এখন স্বস্তিতে চলাচল করতে পারব। আর অল্প কিছু কাজ বাকি আছে। সেটুকু শেষ হয়ে গেলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদ সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম. কয়ছর আহমদের বরাদ্দ থেকে পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের পশ্চিম হাটিতে ১৯৭ মিটার পাকা রাস্তা নির্মাণের জন্য ৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, “রাস্তা পাকাকরণের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত আছে। আশা করছি আগামী দুই দিনের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসানে তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, রাস্তার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে এবং শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষের চলাচলে স্থায়ী স্বস্তি ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews