
শোক সংবাদ
হোসেনপুরে সাংবাদিক শামীম সরকারে’র পিতার ইন্তেকাল,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেন বর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের
হোসেনপুর উপজেলার দৈনিক সময়ের আলোর হোসেনপুর প্রতিনিধি ও এসটি বাংলা টিভি(আইপি) এর প্রধান সম্পাদক মো: শামীম সরকারের পিতা অব: সেনা সদস্য ইসরাইল মিয়া(৮০) বুধবার (২৪ জুন) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জগদল গ্রামের বাসিন্দা ছিলেন৷
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিন রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ৷ হোসেনপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ৷