
শ্রীপুরে মহাসড়কে ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপর উপজেলার প্রতিনিধি গাজীপুর
ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কমানোর দাবিতে উত্তাল গাজীপুরের শ্রীপুর। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় পোল্ট্রি খামারিরা।
ক্ষুব্ধ খামারিরা এ সময় মহাসড়কে শত শত ডিম ভেঙে তাদের তীব্র ক্ষোভ ও লোকসানের প্রতিবাদ জানান।
খামারিদের মূল দাবি:
পোল্ট্রি ফিড ও ওষুধের লাগামহীন দাম কমাতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে ডিমের উৎপাদন খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্য দিতে হবে।
খামারিরা জানান, উৎপাদন খরচের চেয়ে ডিমের বিক্রয়মূল্য কম হওয়ায় তারা প্রতিনিয়ত লোকসান গুনছেন এবং অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন। অবরোধের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।