শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

শ্রীপুর পৌরসভার নতুন অর্থ বছর ২০২৬ থেকে ২০২৭ এর বাজেট ঘোষণা করেছে পৌর প্রশাসক

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৭ Time View

শ্রীপুর পৌরসভার নতুন অর্থ বছর ২০২৬ থেকে ২০২৭ এর বাজেট ঘোষণা করেছে পৌর প্রশাসক

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

২৩ জুন ২০২৬ রোজ মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর পৌরসভা নতুন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকার প্রায় ৯৩ কোটি টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে । পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা ২৩ জুন ২০২৬ তারিখে কোনো ধরনের নতুন কর ছাড়াই এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণার সময় পৌর প্রশাসক শহরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার ওপর জোর দেন । বাজেটের আকার: প্রস্তাবিত বাজেট ৯২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১৭৩ টাকা এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে ।নতুন কর: নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না ফেলতে এবার কোনো নতুন কর আরোপ করা হয়নি ।মূল লক্ষ্য: রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়কবাতি স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণে এই বাজেট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।বাজেট ঘিরে সমালোচনাস্থানীয় সরকার পৌরসভা আইন অনুযায়ী বাজেট ঘোষণার আগে উন্মুক্ত আলোচনা ও নাগরিক মতবিনিময় সভার বাধ্যবাধকতা থাকলেও, এবারের বাজেট অনুষ্ঠানে কোনো সাধারণ নাগরিক, সুশীল সমাজ বা পেশাজীবী প্রতিনিধিদের উপস্থিতি ছিল না । পৌরসভায় বর্তমানে কোনো জনপ্রতিনিধি না থাকায় শুধুমাত্র কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করা হয়, যা নিয়ে স্থানীয় সচেতন মহল এবং সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছে।

পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের নিকট প্রশ্ন হলো__এই বাজেট ঘোষনা করলেন কাদের নিয়ে?

নেই সামাজিক কোন সংগঠনের দায়িত্বশীল, নেই রাজনৈতিক দলের কোন দায়িত্বশীল, নেই সাধারণ সচেতন কোন নাগরিকদের উপস্থিতি।

কোন খাতে কতো বাজেট হলো সেটা উন্মুক্ত জায়গায় সাজিক ব্যাক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উপস্থিতিতে ঘোষনা করলে সর্বোত্তম হতো।

ঘোষিত বাজেটের একটা অংক শুনিয়েই আমাদের শান্ত করতে জায়েননা প্লিজ। মানুষ এখন যথেষ্ট সচেতন।

সুতরাং, কোন খাতে কতো বাজেট হলো তা দ্রুত পৌর বাসির নিকট উন্মুক্ত করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews