শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সচিবের ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৩ Time View

সচিবের ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি

শুক্রবার ( ২৬ জুন) ২০২৬, সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী মাননীয় স্বাস্থ্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করেন।
এ সময় সচিব মহোদয়ের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব নাজমুস সাকিব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের আইএসও প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ বিপাশ খীসা, কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ টিটু চন্দ্র শীল, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শনের সময় মাননীয় সচিব হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, ডেলিভারি কক্ষ, অপারেশন থিয়েটার, প্রশাসনিক অফিস, রান্নাঘর, স্টোররুম, হাম আইসোলেশন কর্নার, ইপিআই কোল্ড চেইন রুম, ইপিআই স্টোর এবং হাসপাতাল প্রাঙ্গণসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মাননীয় সচিব হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন যে, ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আদর্শ (মডেল) ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে পরিণত করা সম্ভব।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জায়নুল আবেদীন স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, স্বাস্থ্যসেবার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় সচিবকে অবহিত করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাননীয় স্বাস্থ্য সচিবের এ পরিদর্শন ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার গুণগত উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews