শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নি হ ত

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

সড়ক দুর্ঘটনায় মীরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মীরসরাই
চট্টগ্রাম জেলায় মীরসরাই উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া সৈদালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে পরিদর্শনে যাচ্ছিলেন আনসার কর্মকর্তা আলাউদ্দিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটো রিক্সার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এবিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ডিউটিতে যাওয়ার সময় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। অভিযুক্ত অটোরিক্সা থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews