বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

সমিতিপাড়ায় সুকান্ত হ ত্যা মামলার পলাতক আসামি বাপ্পি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

সমিতিপাড়ায় সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বাপ্পি গ্রেপ্তার

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের সমিতিপাড়ায় আলোচিত সেলুনকর্মী কিশোর সুকান্ত (১৫) হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাপ্পি (২০)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল রবিবার  (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাপ্পিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাপ্পি কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। তিনি সুকান্ত হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় পরোয়ানাভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ আরও জানায়, সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews