শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাটুরিয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮০ Time View

সাটুরিয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামে এক সচেতনতামূলক মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ী গ্রামবাসীর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত আলী। প্রধান আলোচক ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং উদ্বোধক ছিলেন উপজেলা ভূমি অফিসের অবসরপ্রাপ্ত নাজির মোঃ নূরুল হক।
কর্মশালার প্রধান আয়োজক ছিলেন মোঃ শফি কামাল, কান্ট্রি ম্যানেজার, হুয়ানইউ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড কোং লিমিটেড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদ আলী (মাস্টার)।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মোশাররফ হোসেন বলেন, “মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকাসক্তদের ঘৃণা নয়, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকাসক্তের তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করুন। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।”
প্রধান আলোচক মোঃ আব্দুল মান্নান বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবারকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নিয়মিত নজরদারি, নৈতিক শিক্ষা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সচিব মোঃ লিয়াকত আলী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক প্রতিরোধই হতে পারে মাদক নির্মূলের সবচেয়ে কার্যকর উপায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, গ্রামের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক। তিনি পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিকভাবে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রশাসনের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো সময়ের দাবি।
কর্মশালার শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews