মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতি্ক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা রক্ষা।”

উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোসাঃ ফরিদা পারভিন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (রেনু) এবং সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল চড়ে।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট ঘুরে পুনরায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোকলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews