
সাবরাং ইউনিয়ন বাসীকে সেবা দিয়ে ব্যস্ত সময় পার করতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান
বেলাল উদ্দিন এম,এ
টেকনাফ উপজেলা প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার আওতাধীন সাবরাং ইউনিয়ন বাসীর সেবাই ব্যস্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।সাবরাং ইউনিয়ন বাসী আব্দুল মান্নানকে চেয়ারম্যান হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। এলাকাবাসী জানায় আব্দুল মান্নান সবসময় গরীব আসহায় মানুষের পাশে থাকে এবং এলাকার উন্নয়ন নিয়ে কাজ করে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন,সাবরাং ইউনিয়ন বাসীকে সেবা দিতে পেরে আমি গর্ববোধ করি। তিনি আরো বলেন ইউনিয়নের সাধারণ মানুষ খুবই কষ্টে ছিল আমি আসার ফলে তাদের মাঝে স্বস্তি দেখতেপাই। এ সময় তিনি উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি আপনাদের অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফলেই আমি ৪ নং সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব হয়েছি। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং জনগণের সেবা করার একটি মহান আমানত । আমি শতভাগ চেষ্টা করবো যে— নাগরিক সেবা প্রদান, শিক্ষা উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন করার। দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর।
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় সরকার দলীয় মাননীয় এমপি মহোদয়কে। তিনি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আর তাঁর অনুপ্রেরণা আমাকে জনগণের সেবায় আরও দৃঢ় করেছে।
জনগণের আস্থা ও এমপি মহোদয়ের সহযোগিতা আমার শক্তি। আসুন আমরা সবাই মিলে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সাবরাং ইউনিয়ন গড়ে তুলি।
আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সৎ নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে পারব।
আপনাদের দোয়া, আস্থা ও ভালোবাসা আমার অনুপ্রেরণা।
পরিশেষে বলতে চাই, কারো বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে হাতে হাত রেখে আসুন জনগনের স্বস্তির জন্য কাজ করি।