শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

সেনবাগে এমপি জয়নুল আবেদিন ফারুকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

সেনবাগে এমপি জয়নুল আবেদিন ফারুকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

নোয়াখালীর সেনবাগে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি সাংবাদিকদের মধ্যে বিদ্যমান বিভক্তি দূর করে পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান জানান।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার সময় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সেনবাগে কর্মরত বিভিন্ন দৈনিক জাতীয় পত্রিকা ও স্থানীয় প্রিন্ট পত্রিকা , ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, “সেনবাগে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় নানা ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের অংশগ্রহণ ও পারিতোষিক প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও ঐক্য অটুট রাখতে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠন এখন সময়ের দাবি।”একক ও অভিন্ন প্রেসক্লাব গঠনের আহ্বান, ৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন
তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান সহজ হবে, পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোঃ আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্যাহ শহিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেন। সর্বসম্মতিক্রমে সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, মতামত গ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দ্রুত একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে, অপ্রয়োজনীয় বিভক্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং পেশাগত অধিকার, মর্যাদা ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকরা সেনবাগে সাংবাদিক সমাজের ঐক্য প্রতিষ্ঠা ও একটি শক্তিশালী, গ্রহণযোগ্য এবং কার্যকর প্রেসক্লাব গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews