
হবিগঞ্জের মাধবপুরে ব্রাজিলের পরাজয়ে ১ যুবকের আত্মহত্যা।
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক প্রকাশ রেলী (২৬) নামের এক যুবক আত্মহত্যার করেছে।
সোমবার (৬ জুলাই২৬) ইং সকালে পুলিশ তার পাশের বাগানের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।নিহত ব্যাক্তি হলো মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের মৃত চম্পক রেলীর ছেলে প্রকাশ রেলী (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সে ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ছিল। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে ওই যুবক মানসিকভাবে ভেঙে পড়েন।
পরে সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
হবিগঞ্জের মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।