শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

হবিগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক  ভুল  চিকিৎসায়  মৃত্যু, পরিবারের অভিযোগ। 

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

হবিগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক  ভুল  চিকিৎসায়  মৃত্যু, পরিবারের অভিযোগ।

গাজী আলী আকবর শ্যামল,  হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে পুনঃতদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার। এ ঘটনায় সম্প্রতি সংবাদ সম্মেলন করে অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেছেন তাঁর ছেলে ব্যারিস্টার জাকারিয়া রকি।

পরিবারের অভিযোগ, গত ২৪ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে গোলাম মোস্তফা রফিককে হবিগঞ্জ শহরের বেসরকারি চাঁদের হাসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. সোলাইমানের প্রেসক্রিপশন অনুযায়ী সহকারী আল-আমিন একটি ইনজেকশন দেওয়ার পর ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে ওই ইনজেকশনকে ভুল চিকিৎসা হিসেবে দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জাকারিয়া রকি অভিযোগ করেন, তাঁর বাবার মৃত্যুর ঘটনায় চাঁদের হাসি হাসপাতাল কর্তৃপক্ষ ও সহকারী আল-আমিনের পাশাপাশি চিকিৎসক ডা. সোলাইমানেরও দায় রয়েছে। তবে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ডা. সোলাইমানের সংশ্লিষ্টতার বিষয়টি যথাযথভাবে উঠে আসেনি বলে দাবি করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হলে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং স্থানীয় দৈনিক ‘হবিগঞ্জ সমাচার’-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতিও ছিলেন।

গত ২৫ আগস্ট তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল হয়েছিল কি না—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছে পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews