শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

হলদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে খুলল ১২০ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

হলদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে খুলল ১২০ পরিবারের একমাত্র চলাচলের রাস্তা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রায় ১২০টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থলে গিয়ে বন্ধ রাস্তা খুলে দেওয়া হয় এবং উভয় পক্ষের মধ্যে বিরোধের মীমাংসা করা হয়।স্থানীয়দের অভিযোগ,সাবেক জেলা ছাত্রলীগের সদস্য ও হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জিএম এবং তার মা,ইউনিয়ন যুব মহিলা লীগের সহ-সভাপতি পুটুনি বেগম রাস্তার ওপর বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন।

এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন এবং বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান ঘটনাস্থলে যান।তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বন্ধ রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেন।পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বিরোধ এড়াতে উভয় পক্ষকে আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান বলেন,পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে।

পরে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জনগণের চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। বিরোধটিও মীমাংসা করা হয়েছে।এদিকে দীর্ঘদিন পর রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করে বলেন,সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত হওয়ায় এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।
এলাকাবাসী ভবিষ্যতেও যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে,সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews