শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

হাতীবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও চিকিৎসা সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৯৮ Time View

হাতীবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও চিকিৎসা সামগ্রী বিতরণ

মো: শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রমজান আলী হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন, বিএনপি নেতা শাহিদুজ্জামান কোয়েল-সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews