বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জমি ভরাটে বন্ধ গানডার বিলের পানি চলাচল, ৩ ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক এতিম ও অসহায় মেয়েদের স্বপ্নপূরণের ঠিকানা নকলার ‘হাবিবে জান্নাত’ মহিলা এতিমখানা দোয়ারাবাজার উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নে গাঁজাসহ আটক যুবক জনতার হাতে পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর। ধামরাই থানাধীন ভালুম মধ্যপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেনপুরের ৭ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী)-এর সমাবেশ ও লিফলেট বিতরণ,

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮১ Time View

হোসেনপুরের ৭ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী)-এর সমাবেশ ও লিফলেট বিতরণ,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজারে ৭ দফা দাবিতে সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ- মার্কসবাদী)। শনিবার (২০ জুন) বিকেলে গোবিন্দপুর বাজারের প্রধান সড়কে আয়োজিত এ সমাবেশে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল চুক্তি বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের লোডশেডিং বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী নীতি ও চুক্তি বাতিল করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য জমির উদ্দিন, হোসেনপুর উপজেলা কৃষক সংগঠনের সদস্য সচিব এমদাদুল হক মজনু, সাইদুর রহমান, রোস্তম আলীসহ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে ৭ দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন এবং দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews