
হোসেনপুর আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের
হোসেনপুরে আইনশৃংখলা কমিটির সভা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্টিত সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান, বাল্য বিবাহ প্রতিরুধ, আইনশৃংখলা নিয়ন্ত্রণ, কিশোর গং এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া সহ জানজট নিরসনে উদ্যেগ নেয়া হয়েছে। এতে বক্তব্য রাখেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এড: মাজাহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসিম সবুজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাহিদুল কবির, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম ছিদ্দিক চঞ্চল প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।